Thursday, 15 January 2015

আমলকীর স্বাস্থ্য উপকারিতা

.আমলকী এক প্রকার ভেষজ ফল। সাধারনত আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত এই ফল দেখতে পাওয়া যায়। আমলকীতে রয়েছে ভিটামিন সি,ডায়েটারি ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ক্যারোটিন, ভিটামিন বি কমপ্লেক্স, প্রোটিন ও কার্বোহাইড্রেট। এইসব উপাদান আমাদের শরীরের জন্য দারুন উপকারী। ভিটামিন সি সমৃদ্ধ আমলকীতে রয়েছে প্রচুর পরিমান অ্যান্টিঅক্সিডেন্ট।
বিভিন্ন অসুখ সারানো ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে আমলকী দারুন সাহায্য করে। আমলকী অ্যানিমিয়া,জ্বর,ইনসমেনিয়া, বদহজম ও ইউরিনের নানা সমস্যা সারাতে জাদুর মতো কাজ করে। আমলকীর নানা গুনের কারনে আয়ুর্বেদিক ওষুধেও আমলকীর নির্যাস ব্যবহার করা হয়।
আমলকীর বিভিন্ন গুন সম্পর্কে আমরা তেমন জানি না। অথচ সুস্থ থাকার জন্য দৈনিক আমলকী খাওয়া খুব উপকারী। আসুন জেনে নেয়া যাক আমলকীর নানামুখী আয়ুর্বেদিক গুনাগুন সম্পর্কে-
* আমলকীতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি, আর ভিটামিন সি মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। এছাড়া ভিটামিন সি বিভিন্ন ক্ষত সারাতেও ভূমিকা রাখে।
* আমলকী হজমে সাহায্য করে।
* আমলকী লিভার ভালো রাখতে সহায়তা করে।
* আমলকী ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে।
* আমলকী হার্ট সুস্থ রাখে, ফুসফুসকে শক্তিশালী করে তোলে ।
* আমলকী ত্বক, চুল ও চোখ ভাল রাখার জন্য খুব উপকারী ।
* আমলকী মানব শরীরের ফারটিলিটি বাড়িয়ে তুলতে সাহায্য করে ।
* শরীরের অতিরিক্ত টক্সিন বের করে দিয়ে শরীরকে ঠাণ্ডা রাখে।
* আমলকী শরীরের লোহিত রক্ত কনিকার সংখ্যা বাড়িয়ে তুলে দাঁত ও নখ ভালো রাখে।
* আমলকী খিদে বাড়াতে সাহায্য করে। আমলকীর গুঁড়ার সাথে মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেলে উপকার পাবেন।
* আমলকীর জুসে সামান জয়িত্রী গুঁড়া মিশিয়ে খেলে অনিদ্রা সমস্যা দূর হয়।
* এক গ্লাস পানিতে আমলকী গুঁড়া ও চিনি মিশিয়ে দিনে দুইবার খাবেন, পেটে গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে। খাবারের সাথে আমলকীর আচার খেতে পারেন, হজমে সাহায্য করবে ।

1 comment:

  1. আমলকির উপকারিতা ও অপকারিতা পড়ে আমার খুব ভালো লাগলো। এত সুন্দর একটি পোষ্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    ReplyDelete